ইসলামাবাদ ক্লাব গ্রাউন্ডে বাংলাদেশ ‘এ’ দল ও পাকিস্তান ‘এ’ দলের চারদিনের ম্যাচ বৃষ্টির বাধায় নিষ্প্রাণ ড্র হয়েছে।

 

মাহমুদুল হাসান জয়ের ৬৫ রানের পরও বাংলাদেশ ‘এ’ দল প্রথম ইনিংসে ১২২ রানে গুটিয়ে যায়। স্বাগতিকরা ১৪ আগস্ট দ্বিতীয় দিন ৪ উইকেটে ৩৬৭ রান তুলে নেয়। ২১১ বলে ১৭৭ রানের রাজসিক ইনিংস খেলেন উমর আমিন। এছাড়া সৌদ শাকিল ৭৬ রান করেন। তৃতীয় দিন টানা বর্ষনে কোনো বল মাঠে গড়াতে পারেনি। আজ শুক্রবার চতুর্থ দিন এনামুল হক বিজয়ের দল ৫ উইকেটে ১৫৩ রান তোলার পর আলোকস্বল্পতায় খেলা আগেই শেষ হয়ে গেলে ম্যাচটি নিষ্প্রাণ ড্র হয়ে যায়। নাঈম হাসান ৫৫ ও জাকির হাসান ৩৩ রান করেন।

 

২০ আগস্ট ইসলামাবাদে দ্বিতীয় চারদিনের ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর দুই দল তিনটি একদিনের ম্যাচে মুখোমুখি হবে।

 

‘এ’ দলের এই সিরিজের উদ্দেশ ছিল পাকিস্তানের সঙ্গে আসন্ন টেস্ট সিরিজের আগে খেলোয়াড়রা যেন কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারেন ও ফর্ম খুঁজে পান। যদিও পুরো প্রস্তুতিটা নেয়া হলো ব্যাটার ও বোলারদের।

 

২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে পাকিস্তান ও বাংলাদেশের প্রথম টেস্ট শুরু হবে। এরপর ৩০ আগস্ট করাচিতে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।