প্যারিস অলিম্পিকে হিটেই বিদায় নিলেন বাংলাদেশের তারকা স্প্রিন্টার ইমরানুর রহমান। আজ শনিবার (৩ আগস্ট) ১০০ মিটার স্প্রিন্টের হিটে অংশ নিয়ে ১০.৭৩ সেকেন্ড টাইমিং করে ৮ জনের মধ্যে ষষ্ঠ হয়ে বিদায় নিয়েছেন ৩১ বছর বয়সী ইমরানুর।

 

আজ মেয়েদের ৫০ মিটার ফ্রিস্টাইল সাঁতারে ৩ নম্বর হিটে যৌথভাবে ষষ্ঠ হয়ে বিদায় নিয়েছেন বাংলাদেশের সাঁতারু সোনিয়া খাতুন। ৩০.৫২ সেকেন্ড সময় নেন তিনি।