বাসায় দুর্ঘটনায় পড়ে ক্রিকেটার ও সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজার বাম পা কেটে গেছে। এতে তার পায়ে ২৭টি সেলাই লেগেছে।
মাশরাফির ছোট ভাই মোরসালিন বিন মুর্তজা জানান, আজ শনিবার বিকেলে অসাবধানতাবসত শোকেসের সঙ্গে ধাক্কা লাগলে কাঁচ ভেঙে তার মাশরাফির বাঁ পায়ের পেছনে দিকে পড়ে। এতে অনেক খানি কেটে যায়।
পরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে গেলে ২৭টি সেলাই লাগে। চিকিৎসা শেষে হাসপাতাল থেকে মাশরাফিকে বাসায় নেয়া হয়।
কাঁচ ভেঙে মাশরাফির পায়ে ২৭ সেলাই
বাসায় দুর্ঘটনায় পড়ে মাশরাফি বিন মুর্তজার বাম পা কেটে গেছে। এতে তার পায়ে ২৭টি সেলাই লেগেছে।










