বেঙ্গালুরুতে ভারত ও শ্রীলংকার মধ্যকার দিবা-রাত্রি টেস্টে আজ প্রথমদিন ১৬ উইকেটের পতন হয়েছে!



শ্রীলংকার স্পিনারদের সামনে মোটেও সুবিধা করতে পারেনি ভারতের ব্যাটাররা। গতকাল টস জিতে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে ২৫২ রানে গুটিয়ে যায় রোহিত শর্মার দল। লংকান ঘূর্ণির মুখে শ্রেয়াস আইয়ার (৯২) ও ঋষভ পন্তর (৩৯) লড়াইয়ে বোর্ডে আড়াইশ রান পায় ভারত। লাসিথ এমবুলদেনিয়া ও প্রবীন জয়াবিক্রমা তিনটি করে ও ধনঞ্জয়া ডি সিলভা দুটি উইকেট নেন।


ভারতকে ঘূর্ণিতে কাবু করা লংকানরা এরপর প্রতিপক্ষের গতিতে বিধ্বস্ত হয়। জসপ্রিত বুমরাহ (৩/১৫) ও মোহাম্মদ শামি (২/১৮) ধসিয়ে দেন লংকান ব্যাটিং লাইনআপ। বামহাতি স্পিনার অক্ষর প্যাটেল নেন একটি উইকেট। স্বাগতিক বোলারদের তোপের মুখে ৬ উইকেটে ৮৬ রান নিয়ে মাঠ ছাড়ে দিমুথ করুণারত্নের দল। নিরোশান ডিকবেলা ১৩ ও এমবুলদেনিয়া শূন্য রানে অপরাজিত রয়েছেন। এখনো ১৬৬ রানে পিছিয়ে লংকানরা। 

দুই টেস্টের সিরিজে ১-০তে এগিয়ে ভারত।