ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নামার পর শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। যে ওপেনিং জুটি নিয়ে এত পরীক্ষা-নিরীক্ষা তা আবারও ব্যর্থ। ১.৪ ওভারেই ক্যাচ তুলে ফিরেছেন মেহেদী হাসান মিরাজ।  নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সংগ্রহ ৫ ওভারে ১ উইকেটে ৩৪ রান। ক্রিজে আছেন নাজমুল হোসেন শান্ত (২১) ও লিটন দাস (৭)।

সাউদির ওভারের দ্বিতীয় বলেও মিরাজের ক্যাচ উঠেছিল। কিন্তু ফিল্ডার বিভ্রান্ত হওয়ায় তা লুফে নিতে পারেননি। চতুর্থ বলে সাধারণ একটি ক্যাচ তুলে ৫ রানে ফিরেছেন।এদিন আগের ম্যাচ থেকে তিনটি পরিবর্তন আনা হয়েছে । বাদ পড়েছেন নাসুম, সাব্বির ও মোস্তাফিজ। তাদের জায়গায় একাদশে ফিরেছেন সাকিব, শান্ত ও শরিফুল। অপর দিকে নিউজিল্যান্ড দলে পরিবর্তন একটি। ব্লেয়ার টিকনারের বদলে একাদশে এসেছেন পেসার অ্যাডাম মিলনে। 

বাংলাদেশ একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, লিটন কুমার দাস, ইয়াসির আলী, নুরুল হাসান (উইকেটকিপার), তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত। 

নিউজিল্যান্ড একাদশ: ফিন অ্যালেন, ডেভন কনওয়ে (উইকেটকিপার), কেন উইলিয়ামসন (অধিনায়ক), গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, জেমস নিশাম, মাইকেল ব্রেসওয়েল, অ্যাডাম মিলনে, ইশ সোধি, টিম সাউদি ও ট্রেন্ট বোল্ট।