গ্রীষ্মের দলবদলে বড় অংকের ফিতে খেলোয়াড় কেনার চাহিদাকে বড়দিনে পাঁচ বছরের শিশুর ফেরারি গাড়ি চাওয়ার সঙ্গে তুলনা করলেন লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লোপ। ডর্টমুন্ড থেকে জুড বেলিংহামকে ১০০ মিলিয়ন পাউন্ডেরও বেশি অর্থে কেনা প্রসঙ্গে ক্লোপ বলেছেন, ‘আমরা গ্রীষ্মে ছয়জন খেলোয়াড় চাইতে পারি না, যাদের প্রত্যেকেরই দাম ১০০ মিলিয়ন পাউন্ড। আমরা তো শিশু না। বড়দিনে কোনো শিশু হয়তো বলল, আমাকে একটি ফেরারি গাড়ি কিনে দাও। আপনি কি তা দেবেন?’ বিবিসি
১০০ মিলিয়নে খেলোয়াড় কেনা শিশুর ফেরারি গাড়ির চাহিদার মতো!
গ্রীষ্মের দলবদলে বড় অংকের ফিতে খেলোয়াড় কেনার চাহিদাকে বড়দিনে পাঁচ বছরের শিশুর ফেরারি গাড়ি চাওয়ার সঙ্গে তুলনা করলেন লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লোপ।










