মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালের ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত ও শ্রীলংকা। ওই ম্যাচে সিংহলিজদের হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ মুকুট জিতেছিল ভারত। সেই মাঠে ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ ম্যাচে আজ মুখোমুখি ভারত-শ্রীলংকা। এ ম্যাচে টস জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন শ্রীলংকা অধিনায়ক কুশল মেন্ডিস। ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারেই অধিনায়ক রোহিত শর্মাকে হারিয়েছে ভারত। দিলশান মাদুশঙ্কার প্রথম বলকে সীমানার বাইরে পাঠানোর পর দ্বিতীয় বলে বোল্ড হন রোহিত।

চলতি আসরে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল ভারত। তারা ৬ ম্যাচের সবগুলো জিতে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। আজ জিতলে দক্ষিণ আফ্রিকাকে হটিয়ে শীর্ষে উঠে যাবে রোহিত শর্মার দল। অন্যদিকে, ৬ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলেল সাতে অবস্থান করছে শ্রীলংকা।

এই ম্যাচে অলরাউন্ডার ধনাঞ্জয়া ডি সিলভার জায়গায় খেলবেন দুশান হেমন্ত। ভারত খেলছে অপরিবর্তিত একাদশ নিয়ে।

ভারত একাদশ

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, জশপ্রীত বুমরাহ, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ।

শ্রীলংকা একাদশ

পাথুম নিশাঙ্কা, দিমুথ করুনারত্নে, কুশল মেন্ডিস (উইকেটকিপার), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথুজ, দুশান হেমন্ত, মহিশ থিকসানা, কাসুন রাজিথা, দুশমন্ত চামিরা ও দিলশান মাদুশঙ্কা।