ওয়ালটন
উন্মুক্ত ১২তম সার্ভিসেস (পুরুষ ও মহিলা) রেসলিং প্রতিযোগিতায় পুরুষ ও মহিলা দুই
বিভাগেই চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার।
পুরুষ
বিভাগে চ্যাম্পিয়ন বাংলাদেশ আনসার দল পেয়েছে ৫টি স্বর্ণ, ৩টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জসহ
মোট ১০টি পদক। রানার্সআপ বর্ডার গার্ড বাংলাদেশ পেয়েছে ৩টি স্বর্ণ, ৩টি রৌপ্য ও
৪টি ব্রোঞ্জসহ মোট ১০টি পদক। তৃতীয় বাংলাদেশ সেনাবাহিনী পেয়েছে ২টি স্বর্ণ, রৌপ্য
৪টি এবং ৩টি ব্রোঞ্জসহ মোট ৯টি পদক।
মহিলা
বিভাগে চ্যাম্পিয়ন বাংলাদেশ আনসার পেয়েছে ৭টি স্বর্ণ, ২টি রৌপ্য ও ১টি ব্রোঞ্জসহ
মোট ১০টি পদক। রানার্সআপ বাংলাদেশ সেনাবাহিনী পেয়েছে ২টি স্বর্ণ ও ৬টি রৌপ্য সহ
মোট ৮টি পদক। তৃতীয় স্থান অধিকারী বাংলাদেশ পুলিশ পেয়েছে ১টি স্বর্ণ, ১টি রৌপ্য ও
৩টি ব্রোঞ্জসহ মোট ৫টি পদক।
পুরুষ
বিভাগে সেরা খেলোয়াড় হয়েছেন সেনাবাহিনী দলের জুয়েল (৭৪ কেজি)। মহিলা বিভাগে সেরা
খেলোয়াড় নির্বাচিত হয়েছেন আনসারের রোজিনা (৭৬ কেজি)। সেরা খেলোয়াড় হিসেবে দুজনই
পান ৫ হাজার টাকা করে নগদ অর্থ পুরস্কার। এছাড়া পদক প্রাপ্ত সকল খেলোয়াড়দের
ওয়ালটনের পক্ষ থেকে হোম অ্যাপ্লায়েন্স পুরস্কার দেয়া হয়।
শেখ
রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে অনুষ্ঠিত প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে
উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন ওয়ালটন (পিআর এন্ড মিডিয়া) হেড অব গেমস এন্ড
স্পোর্টস এফএম ইকবাল বিন আনোয়ার ডন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটন
গ্রুপের মার্কেটিং এন্ড কমিউনিকেশন বিভাগের সিনিয়র ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর
রবিউল ইসলাম মিল্টন, ওয়ালটন গ্রুপের সিনিয়র এক্সিকিউটিভ মেহরাব হোসেন আসিফ।
আরো
উপস্থিত ছিলেন ফেডারেশনের সহ-সভাপতি এমএ কুদ্দুস খান, সাধারণ সম্পাদক তাবিউর রহমান
পালোয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমান বাচ্চু ও মেসবাহ উদ্দিন আজাদসহ
অন্যান্য কর্মকর্তারা।










