অল-ইংল্যান্ড ক্লাবে আজ শনিবার (১৩ জুলাই) ফাইনালে ইতালির জেসমিন পাওলিনিকে ৬-২, ২-৬, ৬-৪ গেমে হারিয়ে উইম্বডলন টেনিসের শিরোপা জিতে নিলেন চেক রিপাবলিকের বারবোরা ক্রেসিকোভা। এর মধ্য দিয়ে উইম্বলডনে ব্যাক-টু-ব্যাক শিরোপা গেল চেক রিপাবলিকে। গত বছর শিরোপা জয় করেন মার্কেতা ভন্দ্রোসোভা। এর আগে ২০২১ সালে ফ্রেঞ্চ ওপেন জিতেছেন ক্রেসিকোভা।

 

রোববার ছেলেদের এককে ফাইনালে মুখোমুখি হবেন নোভাক জোকোভিচ ও কার্লোস আলকারাজ।