বেলজিয়াম জাতীয় দলের কোচ রবার্তো মার্তিনেজ মনে করেন, কাতারে অনুষ্ঠেয় এবারের ফুটবল বিশ্বকাপটি ইতিহাসের অন্যতম সেরা হতে পারে। বিশ্বকাপ সচরাচর গ্রীষ্মে অনুষ্ঠিত হলেও এবার কাতারে আসরটি বসছে নভেম্বর-ডিসেম্বরে, যখন তাপমাত্রা অনেক কম থাকবে। মার্তিনেজ বলেন, আন্তর্জাতিক ফুটবলে প্রায়ই খেলোয়াড়দের ক্লান্ত হওয়ার বিষয়টি উঠে আসে। কিন্তু এবারের বিশ্বকাপে শারীরিকভাবে সেরা অবস্থায় থাকবে খেলোয়াড়রা, ফলে আসরটি বিশ্বকাপ ও আন্তর্জাতিক টুর্নামেন্ট মিলে সেরা হতে পারে। বিবিসি