আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ নারী ক্রিকেট দল। ওয়েলিংটনে বাংলাদেশ সময় বুধবার ভোর ৪টায় ম্যাচটি শুরু হবে।
নিউজিল্যান্ডে
চলমান আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করে অস্ট্রেলিয়া।
রাউন্ড রবিন লিগে সাত ম্যাচে পূর্ণ ১৪ পয়েন্ট তুলে নেয় মেগ ল্যানিংয়ের দল। টেবিলের
শীর্ষেও ছিল তারা। অপ্রতিরোধ্য দলটির বিপক্ষে স্টেফানি টেলর বাহিনীকে কঠিন
পরীক্ষাই দিতে হতে পারে।
শেষ চারে ওঠার
পথটা বেশ সমৃদ্ধ ছিল না ক্যারিবিয়ান নারীদের। ৭ ম্যাচের একটিতে বৃষ্টির কারণে
পয়েন্ট ভাগাভাগি, তিন ম্যাচে জয় ও
সমানসংখ্যক হারে ৭ পয়েন্ট নিয়ে চতুর্থ দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করে তারা।
ছয়বারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া এই আসরেও ফেভারিট হিসেবে খেলছে। তার ওপর দুই
দলের শেষ পাঁচ মুখোমুখিতে সবকটিতেই জিতেছে অজিরা। তাই সেমিতে ফেভারিট তকমা নিয়েই
নামছে অস্ট্রেলীয়রা।
বৃহস্পতিবার ভোরে
ক্রাইস্টচার্চে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও বর্তমান
চ্যাম্পিয়ন ইংল্যান্ড। ওই ম্যাচটি শুরু হবে সকাল ৭টায়।










