নোভাক
জোকোভিচ ২৪টি ও রাফায়েল নাদাল ২২টি গ্র্যান্ডস্লাম শিরোপা জিতেছেন। একত্রে ৪৬টি গ্র্যান্ডস্লাম
শিরোপার মালিক এই দুই খেলোয়াড় যখন কোনো ম্যাচে মুখোমুখি হন, সেটি নিয়ে বাড়তি উন্মাদনা
তৈরি হয়। আজ প্যারিসের রোলাঁ গারোঁয় অলিম্পিক টেনিসে মুখোমুখি হন ইতিহাসের দুই অন্যতম
সেরা খেলোয়াড়। এই ম্যাচটি ঘিরে রোলাঁ গারোঁ আজ আলোকিত হয়ে ওঠে। যদিও অতীতের মতো আজ
দুজনের লড়াইটা জমল না। দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ৬-১, ৬-৪ গেমে ম্যাচটি জিতে নেন জোকোভিচ।
এটি
ছিল নাদাল ও জোকোভিচের ৬০তম ও সম্ভব শেষ লড়াই। এটিতে জয়ের গৌরব অর্জন করলেন জোকোভিচ।
অথচ এটি সেই রোলাঁ গারোঁ যেখানে রেকর্ড ১৪টি গ্র্যান্ডস্লাম জিতেছেন নাদাল। স্প্যানিশ
গ্রেটের যৌবনের সেই ধার আর নেই। তাইতো একপেশে ম্যাচে হার মানলেন তিনি।
এদিকে,
আজ নারী এককের দ্বিতীয় রাউন্ডে ফ্রান্সের ডিয়ানে পেরিকে ৬-১, ৬-১ গেমে হারান পোল্যান্ডের
ইগা সিয়ানতেক। এছাড়া যুক্তরাষ্ট্রের কোকো গাফ, ইতালির জেসমিন পাওলিনি উঠেছেন তৃতীয়
রাউন্ডে।










