২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম দুই রাউন্ডের
জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। গতকাল শুক্রবার
(১৮ আগস্ট) নেইমার জুনিয়রকে দলে যোগ দিতে আহ্বান জানান অন্তর্বর্তীকালীন নতুন কোচ ফার্নান্দো
দিনিজ। তাতে সম্মতিও জানান এ তারকা ফুটবলার। খবর এপি।
আগামী সেপ্টেম্বরে বিশ্বকাপের দক্ষিণ আমেরিকার
দলগুলোর বাছাইপর্ব শুরু হবে।
এবারই ফার্নান্দো দিনিজের অধীনে প্রথমবার
মাঠে নামবে ব্রাজিল জাতীয় দল। থাকছেন চোট কাটিয়ে সদ্য আল-হিলালে যোগ দেয়া নেইমার।
পাঁচবারের বিশ্বকাপজয়ী দলটি আগামী ৮ সেপ্টেম্বর
আমাজন অঞ্চলের বলিভিয়ার মুখোমুখি হবে। এর চারদিন পর মুখোমুখি হবে পেরুর।
সৌদি আরবের আল-হিলালের হয়ে খেলতে গত সপ্তাহে
ইউরোপ ছাড়েন নেইমার।
নেইমারের সঙ্গে আলাপের পর সংবাদ সম্মেলনে
দিনিজ জানিয়েছেন, স্ট্রাইকার হয়ে জাতীয় দলে খেলবেন তিনি।
বিশ্বকাপ
বাছাইপর্বে ব্রাজিল স্কোয়াড
গোলকিপার: আলিসন (লিভারপুল), এদেরসন (ম্যানচেস্টার
সিটি) ও বেন্তো (আতলেতিকো)।
ডিফেন্ডার: দানিলো (জুভেন্টাস), ভ্যানডারসন
(মোনাকো), রেনান লদি (মার্শেই), হেনরিখ (মোনাকো), গ্যাব্রিয়েল মাগালহিস (আর্সেনাল),
মারকিনিওস (পিএসজি), ইবানেজ (আল আহলি) ও নিনো (ফ্লুমিনেন্স)।
মিডফিল্ডার: ব্রুনো গিমারেজ (নিউক্যাসল),
আন্দ্রে (ফ্লুমিনেন্স), জোয়েলিংতন (নিউক্যাসল), কাসেমিরো (ম্যানচেস্টার ইউনাইটেড) ও
রাফায়েল ভেইগা (পালমেইরাস)।
ফরোয়ার্ড: নেইমার (আল হিলাল), গ্যাব্রিয়েল
মার্তিনেল্লি (আর্সেনাল), রিচার্লিসন (টটেনহাম), রদ্রিগো (রিয়াল মাদ্রিদ), ভিনিসিয়ুস
জুনিয়র (রিয়াল মাদ্রিদ), আন্তোনি (ম্যানচেস্টার ইউনাইটেড) ও ম্যাথুস কুনহা (উলভারহ্যাম্পটন)।










