গলা ও স্তন ক্যান্সারের সঙ্গে লড়াই শেষ হলো। ক্যান্সার জয় করে এবার কাজে ফিরলেন চেক-আমেরিকান টেনিস গ্রেট মার্টিনা নাভ্রাতিলোভা। চলমান মায়ামি ওপেন টেনিসে তিনি এক টেলিভিশন চ্যানেলে ধারাভাষ্য দিচ্ছেন। ফেরার ঘোষণায় ১৮ বারের গ্র্যান্ড স্লাম বিজয়ী বলেন, ‘ফিরতে পারাটা অবিশ্বাস্য আনন্দের। আমি রোমাঞ্চিত। কাজে ফিরতে পেরে আমি অনেক অনেক আনন্দিত। কতজন মানুষ এমনটি বলতে পারে?’ ৬৬ বছর বয়সী নাভ্রাতিলোভা জানান, তিনি চিকিৎসার কারণে ঘ্রাণশক্তি ও ১৫ পাউন্ড ওজন হারিয়েছেন। —এপি
কাজে ফিরলেন ক্যান্সারজয়ী নাভ্রাতিলোভা
গলা ও স্তন ক্যান্সারের সঙ্গে লড়াই শেষ হলো। ক্যান্সার জয় করে এবার কাজে ফিরলেন চেক-আমেরিকান টেনিস গ্রেট মার্টিনা নাভ্রাতিলোভা।










