কলকাতার ইডেন গার্ডেনস স্টেডিয়ামে আজ বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাটিং নিয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা।

টেবিলের এক ও দুইয়ের এই লড়াইয়ে আজ প্রোটিয়ারা দুই স্পিনারকে দলভুক্ত করেছে। কেশব মহারাজের সঙ্গে হাত ঘুরাবেন তাবরাইজ শামসি। ইন-ফর্ম জেরাল্ড কোয়েৎজির জায়গায় এসেছেন শামসি। আর পেস বোলার হিসেবে আছেন মার্কো ইয়ানসেন, লুঙ্গি এনগিডি ও কাগিসো রাবাদা।

স্বাগতিক ভারতের একাদশে কোনো পরিবর্তন নেই।

চলতি বিশ্বকাপে সবার আগে সেমিফাইনালে নাম লিখিয়েছে ভারত। ৭ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলেও তারা রয়েছে এক নম্বরে। ১২ পয়েন্ট নিয়ে তাদের পরেই দক্ষিণ আফ্রিকা। আজ এই দুই শীর্ষ দলের লড়াই। এই ম্যাচ জিতলে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে উঠে যাবে প্রোটিয়ারা, সেসঙ্গে শ্রেয়তর নিট রানরেট নিয়ে তারা টেবিলের শীর্ষস্থানও দখল করবে। আর ভারত চাইবে জয়রথেই থাকতে।

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, জশপ্রীত বুমরাহ, কুলদীপ যাদব ও মোহাম্মদ সিরাজ।

দক্ষিণ আফ্রিকা একাদশ: কুইন্টন ডি কক (উইকেটকিপার), তেম্বা বাভুমা, রাসি ফন ডার ডুসেন, এইডেন মার্করাম, হাইনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো ইয়ানসেন, কেশব মহরাজ, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি ও তাবরাইজ শামসি।