বার্মিংহামে অ্যাশেজের প্রথম টেস্টে বিনা উইকেটে ১৪ রান নিয়ে গতকাল দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নামা অস্ট্রেলিয়ার স্কোরটা হঠাৎই হয়ে যায় ২৯/২। পরপর দুই বলে দুই উইকেট তুলে নেন ইংল্যান্ডের গতি তারকা স্টুয়ার্ট ব্রড। তিনিই ইংল্যান্ডের কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন। এর আগে জো রুটের সেঞ্চুরিতে ভর করে ৮ উইকেটে ৩৯৩ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড। বিবিসি