সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আজ টি২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে বোলিং নিয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচ হেরে যাওয়ায় সিরিজের আশা বাঁচিয়ে রাখতে হলে আজ জিততেই হবে স্বাগতিকদের।

 

তাসকিন আহেমদ ইনিংসের দ্বিতীয় ওভারে আভিস্কা ফার্নান্দোকে ফেরালেও এরপর কুশল মেন্ডিস ও কামিন্দু মেন্ডিস টানছিলেন দলকে। এ প্রতিবেদন লেখার সময় লংকানদের স্কোর ছিল ৫ ওভারশেষে ৩৪/১।

 

এর আগে সিলেটে প্রথম টি২০ ম্যাচে জমজমাট লড়াইশেষে ৩ রানে হার মানে বাংলাদেশ। সিলেটের ছেলে জাকের আলী ৬৮ রানের বিস্ফোরক ইনিংস খেলে দলকে জয়ের কাছাকাছি নিয়ে গেলেও শেষ হাসিটা হাসা হয়নি স্বাগতিকদের।

 

শনিবার একই মাঠে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ। এরপর চট্টগ্রামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। একেবারে শেষে রয়েছে সিলেট ও চট্টগ্রামে দুটি টেস্ট ম্যাচ।

 

আজ বাংলাদেশ একাদশে কোনো পরিবর্তন নেই।

 

বাংলাদেশ একাদশ:

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহেমদ ও শরিফুল ইসলাম।

 

শ্রীলংকা একাদশ:

আভিস্কা ফার্নান্দো, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথুস, দাসুন শানাকা, মাহিশ থিকসানা, দিলশান মাদুশঙ্কা, বিনুরা ফার্নান্দো, মাথিসা পাথিরানা।