প্যারিস
অলিম্পিকের হিটে দ্রুততম টাইমিং করে আরিয়ার্নে টিটমাসকে চোখ রাঙাচ্ছিলেন আমেরিকান গ্রেট
কেটি লেডেকি। যদিও ফাইনালে অপ্রতিরোধ্যই ছিলেন টিটমাস। ৩ মিনিট ৫৭.৪৯ সেকেন্ড টাইমিং
করে মেয়েদের ৪০০ মিটার ফ্রিস্টাইল সাঁতারের মুকুট ধরে রাখলেন এই অস্ট্রেলিয়ান তারকা।
ছয়বারের
অলিম্পিক চ্যাম্পিয়ন লেডেকি এই ইভেন্টে রৌপ্যও পাননি, তাকে ব্রোঞ্জ জিতে সন্তুষ্ট থাকতে
হয়। কানাডার সামার ম্যাকিন্টোশ জিতেছেন রৌপ্য পদক।
জয়
শেষে টিটমাস বলেন, ‘অলিম্পিক শুধু টাইমিংয়েরই বিষয় নয়, এখানে আপনার হাতটি সবার আগে
ওয়ালে ছোঁয়াটাই গুরুত্বপূর্ণ। এটা হয়তো আমার সেরাটা নয়, তবে অলিম্পিক ফাইনালে আপনি
এই টাইমিং নিয়ে খুশি থাকতে পারেন। বাকিরা আমাকে সেরাটা দিতে বাধ্য করেছে। আমি শিরোপা
ধরে রাখতে পেরে খুশি।’
লেডেকি
নন, ২৩ বছর বয়সী টিটমাসকে বরং প্রথম ১০০ মিটারে চাপে রেখেছিলেন ১৭ বছর বয়সী ম্যাকিন্টোশ।
যদিও শেষ দিকে ব্যবধান বাড়িয়েছেন টিটমাস।










