দক্ষিণ আফ্রিকার ইতিহাসে ক্রিকেটে প্রথমবার কোনো বিশ্বকাপ শিরোপা জিততে প্রোটিয়া নারীদের করতে হবে ১৫৭ রান। আজ কেপটাউনের নিউল্যান্ডসে চলমান আইসিসি নারী টি২০ বিশ্বকাপের ফাইনালে টস জিতে ব্যাটিং নেয়া অস্ট্রেলিয়া ৬ উইকেটে ১৫৬ রান তুলেছে। রান তাড়া করতে নেমে ৩ ওভার শেষে বিনা উইকেটে ৮ রান তুলেছে স্বাগতিক দেশের মেয়েরা। 

দক্ষিণ আফ্রিকা ভালো বোলিং করলেও বেথ মুনির দৃঢ়তায় শেষ পর্যন্ত লড়াই করার মতো সংগ্রহ পেয়ে যায় অজিরা। ৫৩ বলে ৭৪ রান করেন দলটির বামহাতি ওপেনারটি। তিনি নয়টি বাউন্ডারি ও একটি ছক্কায় ইনিংসটি সাজান। এছাড়া অ্যাশলে গার্ডনার ২১ বলে ২৯ ও অ্যালিসা হিলি ২০ বলে ১৮ রান করেন। দক্ষিণ আফ্রিকার সাবনিম ইসমাইল ২৬ রানে ও মারিয়ানে ক্যাপ ৩৫ রানে দুটি উইকেট নেন।

 

উল্লেখ্য, অজিরা এর আগে পাঁচবার টি২০ বিশ্বকাপ শিরোপা জিতলেও প্রোটিয়া নারীরা এই প্রথমবার ফাইনাল খেলছে। এছাড়া আগে ১১ বার সেমিফাইনাল খেললেও অস্ট্রেলিয়ার নারী ও পুরুষ দল মিলে কখনো ফাইনালে খেলা হয়নি।