শেষ হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের প্লেয়ার্স ড্রাফট। এবারের আসরে ছয়টি দলে ৩১ জন বিদেশি ক্রিকেটার ডাক পেয়েছেন। সর্বোচ্চ নয়জন করে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলংকার খেলোয়াড়। আফগানিস্তানের ছয়, ইংল্যান্ডের তিনজন, দক্ষিণ আফ্রিকার দুইজন, আরব আমিরাত এবং জিম্বাবুয়ের থেকে একজন করে ক্রিকেটার বিপিএলে দল পেয়েছেন। সোমবার রাজধানীর একটি হোটেলে ড্রাফট সম্পন্ন হয়।

নিচে দেখে নেয়া যাক বিদেশি ক্রিকেটারদের কে কোন দল পেলেন:

কুমিল্লা ভিক্টোরিয়ান্স: কুশল মেন্ডিস (শ্রীলংকা), মঈন আলী (ইংল্যান্ড), ফাফ ডু প্লেসিস (দক্ষিণ আফ্রিকা), সুনিল নারাইন (ওয়েস্ট ইন্ডিজ), ওশানে থমাস (ওয়েস্ট ইন্ডিজ)।

ঢাকা: নাজিবউল্লাহ জাদরান (আফগানিস্তান), মোহাম্মদ শেহজাদ (আফগানিস্তান), কাইস আহমেদ (আফগানিস্তান), ফজল হক ফারুকী (আফগানিস্তান), ইসুরু উদানা (শ্রীলংকা)।

সিলেট সানরাইজার্স: রবি বোপারা (ইংল্যান্ড), অ্যাঞ্জেলো পেরেরা (শ্রীলংকা), সিরাজ আহমেদ (আরব আমিরাত), দিনেশ চান্দিমাল (শ্রীলংকা), কেসরিক উইলিয়ামস (ওয়েস্ট ইন্ডিজ), কলিন আলেক্সজান্ডার ইনগ্রাম (দক্ষিণ আফ্রিকা)।

খুলনা টাইগার্স: সেকেগু প্রশন্ন (শ্রীলংকা), সিকান্দার রাজা (জিম্বাবুয়ে), থিসারা পেরেরা (শ্রীলংকা), নাভিন উল হক (আফগানিস্তান), ভানুকা রাজাপাকসে (শ্রীলংকা)।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স: চ্যাডউইক ওয়ালটন (ওয়েস্ট ইন্ডিজ), রায়াদ এমরিট (ওয়েস্ট ইন্ডিজ), কেনার লুইস (ওয়েস্ট ইন্ডিজ), বেনি হাওয়েল (ইংল্যান্ড)।

ফরচুন বরিশাল: ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ), ওবেদ ম্যাককয় (ওয়েস্ট ইন্ডিজ), আলজারি জোসেফ (ওয়েস্ট ইন্ডিজ), নিরোশান ডিকভেলা (শ্রীলংকা), মুজিব উর রহমান (আফগানিস্তান), দানুশকা গুনাথিলাকা (শ্রীলংকা)।