স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীন বাংলাদেশের সুবর্ণজয়ন্তী উপলক্ষে তিন দিনব্যাপী শহীদ শেখ কামাল ৪৫তম জাতীয় অ্যাথলেটিকস প্রতিযোগিতায় প্রথম দুইদিনে মোট ২৫টি ইভেন্ট সম্পন্ন হয়েছে। ১৪টি স্বর্ণ, ৯টি রৌপ্য ও ৮টি ব্রোঞ্জসহ মোট ৩১টি পদক নিয়ে নৌবাহিনী তালিকার শীর্ষে অবস্থান করছে। ৮টি স্বর্ণ, ১৩টি রৌপ্য ও ৭টি ব্রোঞ্জসহ মোট ২৮টি পদক নিয়ে দ্বিতীয় অবস্থানে সেনাবাহিনী এবং এবং ১টি স্বর্ণ ২টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জসহ মোট ৫টি পদক নিয়ে তৃতীয় অবস্থানে আনসার ও ভিডিপি।
আজ সকালে আকর্ষণীয় ইভেন্টগুলোর মধ্যে মেয়েদের ১০০ মিটার হার্ডলসে
১৪.৭৯ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জয় করেন নৌবাহিনীর তামান্না আক্তার। এছাড়া মেয়েদের
লংজাম্পে বিমানবাহিনীর সোনিয়া আক্তার, পুরুষ জ্যাভেলিন থ্রোতে সেনাবাহিনীর মো.
আহাদ আলী, পুরুষ ১১০ মিটার হার্ডলসে নৌবাহিনীর
মাসুদ খান, পুরুষ লংজাম্পে নৌবাহিনীর এম ইসমাইল, পুরুষ ৪০০ মিটার দৌড়ে সেনাবাহিনীর নাজিমুল হোসেন রনি, মহিলা ৪০০ মিটার দৌড়ে নৌবাহিনীর সাবিহা আল সোহা, পুরুষ
পোল্টভল্টে সেনাবাহিনীর মো. আবু বকর সিদ্দিক স্বর্ণপদক জয়
করেন।
আগামীকাল বুধবার বিকাল চারটায় অতিথি হিসেবে জাতীয় অ্যাথলেটিকসের
সমাপনী ঘোষণা করবেন বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সহ-সভাপতি ও
লক্ষীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূরউদ্দিন চৌধুরী নয়ন এমপি।










