স্পেনের বিনিয়োগকারীদের বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলসহ বিভিন্ন খাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে বাংলাদেশের নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল মারিয়া সিস্তিয়াগা ওচোয়া ডি চিনচেত্রু তার পরিচয়পত্র পেশকালে এ আহ্বান জানান তিনি।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান,
বাংলাদেশে স্প্যানিশ বিনিয়োগের প্রশংসা করে রাষ্ট্রপ্রধান বলেন, স্পেন বাংলাদেশের
অন্যতম রফতানিকারক দেশ।
সাক্ষাৎকালে স্পেনের রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে মো. সাহাবুদ্দিন
বলেন, বাংলাদেশ ও স্পেনের মধ্যে বিরাজমান দ্বিপাক্ষিক সম্পর্ক অত্যন্ত চমৎকার ও অগ্রসরমান।
রাষ্ট্রপতি আশা করেন, নতুন রাষ্ট্রদূতের দায়িত্ব পালনকালে দুদেশের
পারস্পরিক সম্পর্ক বিভিন্ন খাতে আরো সম্প্রসারিত হবে।
স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল মারিয়া সিস্তিয়াগা ওচোয়া ডি চিনচেত্রু
বলেন, বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতি খুবই প্রশংসনীয়।
এ সময় তিনি উভয় দেশের মধ্যে বিরাজমান সম্পর্ক জোরদার করতে দৃঢ় প্রত্যয়
ব্যক্ত করেন। এছাড়াও রাষ্ট্রদূত তার দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা
করেন।
এর আগে অনুষ্ঠানের অংশ হিসেবে পিজিআরের একটি অশ্বারোহী দল রাষ্ট্রদূতকে ‘গার্ড অব অনার’ প্রদান করে।










