কয়েকদিন আগেই একটি স্টিং অপারেশনের ফাঁদে পড়ে ভারতীয় ক্রিকেট দল এবং ক্রিকেটারদের সম্পর্কিত বেশ কয়েকটি বিতর্কিত তথ্য ফাঁস করে দিয়েছিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক চেতন শর্মা। তার বিতর্কিত মন্তব্য শোরগোল ফেলে দিয়েছিলে। এর জেরে অবশেষে পদত্যাগ করলেন তিনি।
বিসিসিআই সূত্রের খবর, জাতীয় নির্বাচক প্রধানের পদ থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছেন চেতন শর্মা। ইতোমধ্যেই পদত্যাগপত্র বোর্ড সচিব জয় শাহর কাছে পাঠিয়ে দিয়েছেন তিনি। শুধু তাই নয়, এও জানা গিয়েছে, সেই পদত্যাগপত্র গ্রহণও করে নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
অনেকেই
মনে করছে, ভারতীয় দলের আভ্যন্তরীণ কথাবার্তা সামনে আনতেই পদত্যাগ করতে হয়েছে তাকে।
অবশ্য এই বিষয়ে বোর্ডের তরফ থেকে এখনও কিছু জানানো হয়নি।
দুদিন
আগেই একটি টিভি চ্যানেলের স্টিং অপারেশন ‘গেম ওভার’
এ বোর্ডের হাঁড়ির খবর ফাঁস করেন তিনি। বিরাট কোহলি এবং সৌরভ গাঙ্গুলির মধ্যে যে দ্বন্দ্ব
ছিল, সেটা প্রকাশ্যে আনেন। কোহলিকে 'মিথ্যাবাদী' আখ্যাও দেন। বুমরাহসহ কয়েকজন ক্রিকেটারের
পুরোপুরি ফিট হতে ইনজেকশন ব্যবহারের মতো চাঞ্চল্যকর তথ্যও দেন তিনি।
বিরাট-সৌরভ
নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে মুখ্য নির্বাচকের পদ খোয়াতে হল চেতন শর্মাকে।
গত
বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের খারাপ পারফরম্যান্সের পর চাকরি হারাতে হয় তাকে।
চেতন শর্মার নেতৃত্বাধীন কমিটিকে ছেঁটে ফেলে বিসিসিআই। নির্বাচক নিয়োগের বিজ্ঞপ্তি
প্রকাশ করে বিসিসিআই। অনেক প্রাক্তন ক্রিকেটার নির্বাচক হওয়ার জন্য আবেদনও করেন।
কিন্তু
তাদের মধ্যে থেকে ফের বেঁছে নেওয়া হয় চেতন শর্মাকে। নতুন কমিটি নিয়ে দ্বিতীয়বার যাত্রা
শুরু করেন চেতন। দায়িত্ব নেয়ার চার মাসের মধ্যেই ফের পদত্যাগ করলেন তিনি।










