মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে
বৃহস্পতিবার প্রথম ওয়ানডে ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়ার ছুড়ে দেয়া ২১৪ রানের টার্গেটে
ব্যাট করতে নেমে ৯৫ রানে অলআউট বাংলাদেশ। আজ একই মাঠে দ্বিতীয় ওয়ানডেতেও অসহায় নিগার
সুলতানার দল। ৪৪.১ ওভার ব্যাট করে ৯৭ রানে শেষ স্বাগতিকরা!
অস্ট্রেলিয়ার স্পিনেই
ঘায়েল বাংলাদেশের নারীরা। সোফি মলিনক্স তিনটি এবং অ্যাশলে গার্ডনার, অ্যালানা কিং ও
জর্জিয়া ওয়ারহ্যাম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। এছাড়া পেসার মেগান শুট নেন একটি উইকেট।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২২ রান করেন সহ-অধিনায়ক নাহিদা আক্তার। দুই অঙ্ক ছুঁয়েছেন
মাত্র তিনজন।
অজি নারীরা বিশ্ব ক্রিকেটের পরাশক্তি। তারা ওয়ানডে
র্যাংকিংয়ের এক নম্বর দল, আর বাংলাদেশ রয়েছে সাত নম্বরে। অজিরা সাতবার ওয়ানডে বিশ্বকাপ
ও ছয়বার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে। দুই দলের শক্তির তফাৎ মাঠেই দেখা গেল।
নারী ওয়ানডে বিশ্বকাপে
১২ আসরের মধ্যে সাতবার ও নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে আটবারের মধ্যে ছয়বার চ্যাম্পিয়ন
অস্ট্রেলিয়া। সেই তুলনায় বাংলাদেশ ওয়ানডে বিশ্বকাপ খেলেছে শুধু একবার। টি-টোয়েন্টি
বিশ্বকাপে বাংলাদেশ অংশ নেয় মোট পাঁচবার, প্রথম ২০১৪ সালে ঘরের মাঠে। উল্লেখ্য, ২০২৪
সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে বাংলাদেশে।
ওয়ানডে সিরিজ শেষে মিরপুরে
তিন ম্যাচের টি২০ সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া।










