ম্যানচেস্টার ইউনাইটেডের অধিনায়ক ব্রুনো ফার্নান্দেস বলেছেন, আগামী বছরের বিশ্বকাপ শেষ না হওয়া পর্যন্ত ভবিষ্যৎ নিয়ে আলোচনায় বসছেন না তিনি। গতকাল ম্যানইউর জার্সিতে ৩০০তম ম্যাচ খেলেন তিনি ব্রাইটনের মাঠে। ব্রুনো বলেন, ‘আমি সব সময়ই বলেছি, এখানে ভালো আছি। অনেকে বলছে, আগামী মৌসুমে আমার চলে যাওয়ার ব্যাপারে নাকি সমঝোতা হয়েছে। আমি এ ব্যাপারে কারো সঙ্গে কথা বলিনি।’ বিবিসি
বিশ্বকাপের আগে ক্লাবের ভবিষ্যৎ নিয়ে ভাবছেন না ব্রুনো
ম্যানচেস্টার ইউনাইটেডের অধিনায়ক ব্রুনো ফার্নান্দেস বলেছেন, আগামী বছরের বিশ্বকাপ শেষ না হওয়া পর্যন্ত ভবিষ্যৎ নিয়ে আলোচনায় বসছেন না তিনি।










