ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি২০ ম্যাচে টস হেরে ব্যাটিং করতে নামা বাংলাদেশ
২০ ওভারে তুলেছে ২ উইকেটে ১৫৮ রান।
লিটন দাস ৭৩ ও নাজমুল হোসেন শান্ত ৪৭ রান করেন। ওপেনিং জুটিতে লিটন ও
রনি তালুকদার ৫৫ রান যোগ করেন। এরপর দ্বিতীয় উইকেটে শান্ত ও লিটন যোগ করেন ৮৪ রান।
লিটন ৫৭ বলে ৭৩, শান্ত ৩৬ বলে ৪৭ ও রনি ২২ বলে ২৪ রান করেন। লিটনের বিদায়ের
পর সাকিবকে নিয়ে ১৯ রান তুলতে সমর্থ হন শান্ত।
আজ মঙ্গলবারের (১৪ মার্চ) এই ম্যাচে স্বাগতিক দলে এসেছে দুটি পরিবর্তন।
আফিফ হোসেন ও নাসুম আহমেদের জায়গায় এসেছেন শামীম পাটোয়ারী ও তানভির ইসলাম। ৮৯তম ক্রিকেটার
হিসেবে বাংলাদেশের হয়ে টি২০ অভিষেক হলো স্পিনার
তানভিরের।
উল্লেখ্য, টানা দুই জয়ে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। আজ প্রতিপক্ষকে
হোয়াইটওয়াশ করার সুযোগ সাকিব আল হাসানের দলের সামনে।










