চারটি ক্লাব এরই মধ্যে উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, ম্যানচেস্টার সিটি ও লিভারপুলের সঙ্গে কোয়ার্টারে ওঠবে আরো চারটি দল। আজ চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগের আরো দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে।
রাত ২টায় ওল্ড ট্রাফোর্ডে মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড ও অ্যাতলেটিকো মাদ্রিদ। একই সময়ে অ্যামস্টারডাম স্টেডিয়ামে ডাচ ক্লাব আয়াক্সের বিপক্ষে লড়বে পর্তুগালের ক্লাব বেনফিকা।
সময়টা ভালো যাচ্ছে না ম্যানইউর। লিগ কাপ ও এফএ কাপ, প্রিমিয়ার লিগ ইতোমধ্যে হাতছাড়া হয়েছে। চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে অ্যাতলেটিকোর বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে। শেষ আটের ভাগ্য ঝুলে আছে সুতোয়। জিতলেই কোয়ার্টারের টিকিট কাটবে রাফ র্যাংনিকের শিষ্যরা। প্রিমিয়ার লিগে সর্বশেষ ম্যাচ ক্রিশ্চিয়ানো রোনালদোর হ্যাটট্রিকে টটেনহ্যামকে ৩-২ গোলে হারায় রেড ডেভিলস। চ্যাম্পিয়নস লিগের ইতিহাস সেরা ফুটবলার সিআর সেভেন আছেন দলটিতে। একাই ম্যাচের ব্যবধান গড়ে দিতে পারেন রোনালদো।
এদিকে বেনফিকার মাঠে ২-২ গোলে ড্র করে ফিরেছে আয়াক্স। ঘরের মাঠে আয়াক্স কঠিন প্রতিপক্ষ। দলটিতে আছেন সেবাস্তিয়েন হালার ও দুসান টেডিসের মতো তরাকারা। ফরাসি স্ট্রাইকার হালার চলতি চ্যাম্পিয়নস লিগ মৌসুমে এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ ১০টি গোল করেছেন।










