সিলেটে আজ দ্বাদশ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম দিনের রাতের ম্যাচে নবাগত নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে চট্টগ্রাম রয়্যালস, যাদের মালিকানা টুর্নামেন্ট শুরুর মাত্র ২৪ ঘন্টা আগেই পাল্টে গেছে। দলটির নিয়ন্ত্রণ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেই সংকট পেছনে ফেলে দলটি এখন মাঠের লড়াইয়ে নেমেছে। নিলামের সবচেয়ে দামি মোহাম্মাদ নাঈমের উইকেট হারিয়ে ৬ ওভারে ৪৪ রান তুলেছে চট্টগ্রাম। নোয়াখালীকে ১৭৫ রান টার্গেট দেয় চট্টগ্রাম। জবাবে নোয়ালী ১০৯ রানে অলআউট হলে ৬৫ রানের জয় পায় চট্টগ্রাম।
এর আগে উদ্বোধনী ম্যাচে আজ শুক্রবার সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং বেছে নেয় রাজশাহী ওয়ারিয়র্স। স্বাগতিক সিলেট টাইটানসকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন রাজশাহীর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। পারভেজ হোসেন ইমন ৩৩ বলে ৬৫ রানের ঝড়ো ইনিংস খেলে সিলেটকে এনে দিয়েছেন ৫ উইকেটে ১৯০ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ। এছাড়া রনি তালুকদার ৩৪ বলে ৪১ ও আফিফ হোসেন ১৯ বলে ৩৩ রান করেন। পরে নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি ও মুশফিকুর রহিমের ফিফটিতে ৮ উইকেটের জয় পায় রাজশাহী। দুজন ১৩০ রানের জুটি গড়েন।
এ রান তাড়া করতে নেমে ৬২ রানে দ্বিতীয় উইকেট পতনের পর ৯০ রানের দুর্দান্ত এক জুটিতে রাজশাহীকে জয়ের কাছাকাছি নিয়ে গেছেন নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। শান্ত ৮১ ও মুশফিক ৩৫ রানেব্যাট করছেন। রাজশাহীর প্রয়োজন ২৪ বলে ৩৯ রান।
উদ্বোধনী ম্যাচটি বেলা ২টায় শুরুর কথা থাকলেও আয়োজকরা পরবর্তীতে শুরুর সময় পিছিয়ে দিয়েছেন। বিকাল টায় শুরু হয় উদ্বোধনী ম্যাচ। এরপর রাত পৌঁনে আটটায় শুরু হবে দ্বিতীয় ম্যাচ, যাতে মুখোমুখি হবে চট্টগ্রাম রয়্যালস ও নবাগত নোয়াখালী এক্সপ্রেস।
সিলেট একাদশ: সাইম আইয়ুব, রনি তালুকদার, হজরতুল্লাহ জাজাই, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), ইথান ব্রুকস, নাসুম আহমেদ, মোহাম্মদ আমির, খালেদ আহমেদ, রুয়েল মিয়া।
রাজশাহী একাদশ: তানজিদ হাসান তামিম, সাহিবজাদা ফারহান, নাজমুল হোসনে শান্ত (অধিনায়ক), ইয়াসির আলী, মুশফিকুর রহিম, মোহাম্মাদ নওয়াজ, তানজিম হাসান সাকিব, এসএম মেহেরব, আব্দুল গাফফার সাকলাইন, বিনুরা ফার্নান্দো, সন্দিপ লামিছানে।









