চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়া বার্সেলোনা এখন প্রতিদ্বন্দ্বিতা করছে ইউরোপা লিগে। গত বৃহস্পতিবার রাতে রাউন্ড-৩২-এর প্রথম লেগে তারা ঘরের মাঠে ১-১ গোলে ড্র করে ইতালির দল নাপোলির সঙ্গে। ইউরোপা লিগে ইউরোপের দ্বিতীয় বৃহত্তম এ ক্লাব প্রতিযোগিতায় বার্সেলোনার ইতিহাস খুবই নাজুক।
ইউরোপা লিগে সর্বশেষ ২০০৩-০৪ আসরে খেলেছে স্প্যানিশ জায়ান্টরা। সেবার শেষ ষোলো থেকে বিদায় নিয়েছিল রোনালদিনহো-জাভিদের বার্সা। সেবার প্রথম লেগে স্কটিশ ক্লাব সেল্টিকের মাঠে গোলশূন্য ড্র করে আসে তারা। পরে নিজেদের মাঠে ১-১ গোলে ড্রয়ের ফলে ‘অ্যাওয়ে’
গোলের হিসেবে পরাজয় বরণ করে বার্সা, পরের রাউন্ডে চলে যায় সেল্টিক। তখন এ টুর্নামেন্টের নাম ছিল উয়েফা কাপ। ২০০৯-১০ আসরে ‘ইউরোপা লিগ’
নামকরণের পর প্রথমবার দ্বিতীয় সারির টুর্নামেন্টে খেলছে কাতালানরা।
উয়েফা কাপ ও ইউরোপা লিগে সব মিলিয়ে এ নিয়ে ১২ বারের মতো খেলছে বার্সা। কখনো শিরোপা জিততে পারেনি। চারবার সেমিফাইনাল থেকে বিদায় ঘটেছে ইউরোপের এই হেভিওয়েট দলের। এবারো বার্সার শুরুটা ১৭ বছর আগের মতোই হয়েছে। পরের রাউন্ডে এগিয়ে থেকেই নিজেদের মাঠে নামবে নাপোলি। ২৫ ফেব্রুয়ারি নাপোলির মাঠে দ্বিতীয় লেগ খেলতে যাবে জাভির শিষ্যরা। বর্তমান ফর্ম অনুযায়ী, ক্যাম্প ন্যুয়ে প্রথম লেগে ড্র করা বার্সার পক্ষে পরের লেগে নাপোলির মাঠ থেকে জয় পাওয়া সহজ হবে না।
ট্রান্সফারমার্কেট










