প্যারিস
অলিম্পিক গেমস ২০২৪ আজ শেষ হচ্ছে। সন্ধ্যায় মেয়েদের রাগবির ফাইনালই শেষ ইভেন্ট। এরপর
রাতে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে বিদায় জানানো হবে। সমাপনী অনুষ্ঠান শুরু হবে বাংলাদেশ
সময় রাত ১টায়।
ঘটনাবহুল শনিবারের খেলা শেষে ৩৯টি স্বর্ণপদক নিয়ে টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে চীন। যদিও তাদের ওপর প্রচণ্ড চাপ অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। তারা ৩৮টি স্বর্ণ জিতে দুইয়ে অবস্থান করছে। আজ শেষ দিন চীন কি শীর্ষে থাকতে পারবে, নাকি তাদের সরিয়ে শীর্ষে উঠে যাবে যুক্তরাষ্ট্র?
আজ
১৬তম দিন ১১টি স্বর্ণের নিষ্পত্তি হবে। বাংলাদেশ সময় বেলা ১২টায় শুরু হয়েছে মেয়েদের
ম্যারাথন। ভারোত্তোলন, কুস্তি, মর্ডান পেন্টাথলন, সাইক্লিং, ছেলেদের ওয়াটার পলো আর
সবার শেষে মেয়েদের বাস্কেটবল ফাইনাল। মাঝে কিছু ব্রোঞ্জের ম্যাচ রয়েছে। সন্ধ্যা সাড়ে
৭টায় বাস্কেটবল ফাইনালে লড়বে যুক্তরাষ্ট্র ও ফ্রান্স। শনিবার রাতে ছেলেদের ফাইনালে
ফ্রান্সকে ৯৮-৮৭ পয়েন্টে হারিয়ে স্বর্ণ জিতে নেয় আমেরিকানরা।
শনিবার
রাতে ট্র্যাক থেকে দুর্দান্ত সফলতা পায় যুক্তরাষ্ট্র। ছেলে ও মেয়েদের ৪০০ মিটার রিলে
ও মেয়েদের ১০০ মিটার হার্ডলসে দাপট দেখিয়ে স্বর্ণ জিতেছে তারা। হার্ডলসে স্বর্ণ জিতেছেন
মাসাই রাসেল। রিলেতে যুক্তরাষ্ট্রের স্বর্ণ জয়ের পথে নেতৃত্ব দেন রাই বেঞ্জামিন ও শা’কারি
রিচার্ডসন।










