অষ্টম বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফাইনালে আজ টস জিতে ব্যাটিং বেছে নিয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স অধিনায়ক ইমরুল কায়েস।

সুনিল নারিন ঝড়ে প্রথম ২ ওভারেই ৩৬ রান তুলে নেয় কুমিল্লা। নারিন চার ছক্কায় ১০ বলে তোলেন ৩৩ রান। 

 

ফাইনালে কুমিল্লা দলে কোনো পরিবর্তন নেই। যদিও ফরচুন বরিশাল দলে রয়েছে একটি পরিবর্তন। জিয়াউর রহমানের জায়গায় এসেছেন সৈকত আলী।

 

এটা কুমিল্লা ও বরিশাল উভয় দলেরই তৃতীয় ফাইনাল। কুমিল্লা আগে দুইবার শিরোপা জিতলেও বরিশাল কখনো বিপিএল শ্রেষ্ঠত্ব পায়নি। 

 

চলতি আসরে রাউন্ড রবিন ও প্লে-অফ মিলিয়ে তিন দেখায় ২-১-এ এগিয়ে রয়েছে বরিশাল। এলিমিনেটর ম্যাচে কুমিল্লাকে হারিয়ে ফাইনালের টিকিট কাটে সাকিব আল হাসানের বরিশাল।