বৃহস্পতিবার রাতে মেক্সিকো সিটির ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে প্রতিপক্ষের ওপর পুরো কর্তৃত্ব করে জয় পায় অন্যতম স্বাগতিক দেশটি। গতকাল সকালে ‘এ’ গ্রুপের অন্য ম্যাচে চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারায় এশিয়ার দেশ দক্ষিণ কোরিয়া।
লাল কার্ড ও ভিএআর বিতর্কে ঘেরা ম্যাচে নবম মিনিটে মেক্সিকোকে এগিয়ে দেন সৌদি আরবের লিগে সদ্যই সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জেতা হুলিয়ান কিনোনেস। এরপর ৬৭ মিনিটে ব্যবধান ২-০ করেন রাউল হিমেনেজ।
১৮ জুন রাত ১০টায় চেক প্রজাতন্ত্রের মুখোমুখি হবে ‘বাফানা বাফানা’খ্যাত দক্ষিণ আফ্রিকা। ১৯ জুন সকাল ৭টায় মেক্সিকোর প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া।










