আসন্ন কাতার বিশ্বকাপ ফুটবলে অপেক্ষাকৃত সহজ গ্রুপে পড়েছে বিশ্বের দুই জনপ্রিয় দল ব্রাজিল ও আর্জেন্টিনা। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ‘জি’ গ্রুপে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে সার্বিয়া, সুইজারল্যান্ড ও ক্যামেরুনকে। অন্যদিকে, ‘সি’ গ্রুপে সৌদি আরব, মেক্সিকো ও পোল্যান্ডের মুখোমুখি হবে লিওনেল মেসির আর্জেন্টিনা।

আজ শুক্রবার রাতে দোহা এক্সিবিশন অ্যান্ড কনভেনশন সেন্টারে (ডিইসিসি) ফিফা ফুটবল বিশ্বকাপ-২০২২ এর গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত হয়।

 

২০২২ বিশ্বকাপে কে কোন গ্রুপে

গ্রুপ-এ: কাতার, একুয়েডর, নেদারল্যান্ডস, সেনেগাল।

গ্রুপ-বি: ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র, ইরান, স্কটল্যান্ড/ওয়েলস/ইউক্রেন।

গ্রুপ-সি: আর্জেন্টিনা, সৌদি আরব, মেক্সিকো, পোল্যান্ড।

গ্রুপ-ডি: ফ্রান্স, ডেনমার্ক, তিউনিসিয়া, পেরু/আরব আমিরাত/অস্ট্রেলিয়া।

গ্রুপ-ই: স্পেন, জার্মানি, জাপান, কোস্টারিকা/ নিউজিল্যান্ড।

গ্রুপ-এফ: বেলজিয়াম, কানাডা, মরক্কো, ক্রোয়েশিয়া।

গ্রুপ-জি: ব্রাজিল, সার্বিয়া, সুইজারল্যান্ড, ক্যামেরুন।

গ্রুপ-এইচ: পর্তুগাল, ঘানা, উরুগুয়ে, দক্ষিণ কোরিয়া।