আজ শেষ হচ্ছে শীতকালীন অলিম্পিক গেমস ২০২২। চীনের বেইজিংয়ে আয়োজিত আসরে শুক্রবার পর্যন্ত সবচেয়ে বেশি সাফল্য পেয়েছে ইউরোপের দেশ নরওয়ে। দেশটির প্রতিযোগীরা পদক জিতেছে ৩১টি। এর মধ্যে স্বর্ণপদক ১৪টি, রৌপ্যপদক আটটি ও ব্রোঞ্জপদক নয়টি।

২২ পদকে সাফল্যের দিক থেকে দ্বিতীয় জার্মানি। তারা জিতেছে স্বর্ণ ১০টি, রৌপ্য সাতটি ও ব্রোঞ্জপদক পাঁচটি। তিনে থাকা যুক্তরাষ্ট্র জিতেছে ২১টি পদক। এর মধ্যে স্বর্ণ আটটি, রৌপ্য আটটি ও ব্রোঞ্জপদক পাঁচটি। নিজেদের দেশে অনুষ্ঠিত এই আসরে চীন এবার বেশি ভালো করতে পারেনি। ১৪টি পদক জিতে তারা আছে চার নম্বরে। স্বাগতিকরা জিতেছে আটটি স্বর্ণ, চারটি রৌপ্য ও দুটি ব্রোঞ্জপদক।

এছাড়া সাত স্বর্ণসহ ১৫টি পদক জিতেছে সুইডেন। সমানসংখ্যক স্বর্ণে ২৪ পদক জিতেছে সুইজারল্যান্ড। শুক্রবার পর্যন্ত ন্যূনতম একটি স্বর্ণপদক জিতেছে ২১টি দেশ। এছাড়া ন্যূনতম ব্রোঞ্জ জিতেছে এমন দেশ ২৮টি।

৪ ফেব্রুয়ারি শুরু হয়েছে শীতকালীন অলিম্পিকের ২৪তম আসর। ১০৯টি ইভেন্টে ৯১টি দেশের ২ হাজার ৮৭১ অ্যাথলিট এই আসরে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অলিম্পিকস ডটকম