অস্ট্রেলিয়া
ও চীনের আধিপত্যে শুরু হয় প্যারিস অলিম্পিক-২০২৪। যদিও পরে তাদের চ্যালেঞ্জ জানায় জাপান
ও স্বাগতিক ফ্রান্স। আজ মঙ্গলবার বাংলাদেশ সময় বেলা ১টা পর্যন্ত টেবিলের এক ও দুইয়ে
ছিল যথাক্রমে জাপান ও ফ্রান্স। জাপান ৬টি স্বর্ণসহ মোট ১২টি পদক নিয়ে টেবিলের শীর্ষে,
আর স্বাগতিকরা ৫টি স্বর্ণসহ ১৬টি পদক নিয়ে টেবিলের দুইয়ে অবস্থান করছিল।
এরপরেই
ছিল চীন (৫টি স্বর্ণ), অস্ট্রেলিয়া (৫টি স্বর্ণ), দক্ষিণ কোরিয়া (৫টি স্বর্ণ)। অলিম্পিক
পরাশক্তি এখন পর্যন্ত ৩টি স্বর্ণ জিতলেও মোট পদকে সবার উপরে। তাদের মোট পদক ২০টি। আজ
জিমন্যাস্টিকস ও সুইমিং থেকে বেশ কিছু স্বর্ণ জয়ের সম্ভাবনা আছে যুক্তরাষ্ট্রের। আজ
মোট ১৪টি স্বর্ণের নিষ্পত্তি হবে।
সোমবার
রাতে সাঁতারে ৫টি স্বর্ণ জিতেছে ভিন্ন ৫টি দেশ। মেয়েদের ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে
দক্ষিণ আফ্রিকার তাতিয়ানা স্মিথ, মেয়েদের ২০০ মিটার ফ্রিস্টাইলে অস্ট্রেলিয়ার মলি ও’কালাহান,
মেয়েদের ৪০০ মিটার ইন্ডিভিজুয়াল মেডলিতে কানাডার সামার ম্যাকিন্টোশ, ছেলেদের ১০০ মিটার
ব্যাকস্ট্রোকে ইতালির টমাস কেক্কোন ও ছেলেদের ২০০ মিটার ফ্রিস্টাইলে রোমানিয়ার ডেভিড
পাপোভিচি স্বর্ণ জয় করেন।
মঙ্গলবার
দুপুর পর্যন্ত পদক তালিকা
দেশ স্বর্ণ রৌপ্য ব্রোঞ্জ মোট
জাপান ৬ ২ ৪ ১২
ফ্রান্স ৫ ৮ ৩ ১৬
চীন ৫ ৫ ২ ১২
অস্ট্রেলিয়া ৫ ৪ ০ ৯
কোরিয়া ৫ ৩ ১ ৯
যুক্তরাষ্ট্র ৩ ৮ ৯ ২০
ব্রিটেন ২ ৫ ৩ ১০
ইতালি ২ ৩ ৩ ৮
কানাডা ২ ১ ২ ৫
হংকং ২ ০ ১ ৩
জার্মানি ২ ০ ০ ২










