সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে আজ ভারতের সঙ্গে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী জাতীয় ফুটবল দল। ঢাকার বীরশ্রেষ্ঠ সিপাহী শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত ম্যাচে গোল করতে পারেনি কোনো দল। আজ একই মাঠে আরেক ম্যাচে ভুটানকে ৪-০ গোলে হারায় নেপাল।
মঙ্গলবার শেষ ম্যাচে
ভুটানের বিপক্ষে খেলবে শামসুন্নারের দল। সেদিন ভারতের প্রতিপক্ষ নেপাল।
চার দলের এই আসরে
টেবিলের শীর্ষ দুই দল ফাইনাল খেলবে। দুই ম্যাচ থেকে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে ভারত, বাংলাদেশেরও ৪ পয়েন্ট।
বৃহস্পতিবার বীরশ্রেষ্ঠ সিপাহী শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে ফাইনাল।










