আসন্ন ছয় জাতির এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে আটবারের অলিম্পিক চ্যাম্পিয়ন ভারতীয় হকি দল এখন ঢাকায়। গতকাল দুপুরে মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুশীলন করে দলটি। ১ ঘণ্টারও বেশি সময় অনুশীলন করে তারা। অনুশীলন শেষে ভারতের অধিনায়ক ২৯ বছর বয়সী মিডফিল্ডার মানপ্রিত সিং জানান, এখানে অংশ নেয়া দলগুলো শক্তিশালী।

মানপ্রিত জানান, ২০১৭ সালে এশিয়া কাপ খেলতে এসেছিলেন ঢাকায়। তিন বছর পর আবারো ঢাকায় এলেন আন্তর্জাতিক ম্যাচ খেলতে। তার কথায়, টোকিও অলিম্পিকের পর আমরা এ টুর্নামেন্ট খেলতে এসেছি। এখানে অংশ নেয়া দলগুলো শক্তিশালী। আমরা ম্যাচ বাই ম্যাচ এবং দলগুলো দেখে পরিকল্পনা করে মাঠে নামব। প্রত্যাশা করছি টুর্নামেন্টে আমরা ভালো করব। কাউকে এগিয়ে রাখছি না। এখানে অংশ নেয়া দলগুলো সবাই সমান।

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রতিদ্বন্দ্বিতা করবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, জাপান, দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়া। আসরটি শুরু হবে ১৪ ডিসেম্বর, শেষ হবে ২২ ডিসেম্বর।