অ্যান্টিগার ভিভ রিচার্ডস
স্টেডিয়ামে আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের ম্যাচে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে
পাঠিয়েছে বাংলাদেশ। সাকিব আল হাসান ও তানজিম হাসান সাকিবের জোড়া আঘাতে নবম ওভারে তিন
উইকেট হারিয়েছে ভারত। চতুর্থ ওভারে রোহিতকে ফেরান সাকিব আল হাসান। এরপর নবম ওভারে আক্রমণে
এসে বিরাট কোহলি ও সূর্যকুমার যাদবকে সাজঘরে পাঠান তানজিম হাসান সাকিব।
পাওয়ার প্লেতে ভারত ১
উইকেট হারিয়ে করেছে ৫৩ রান। ১০ ওভারশেষে ভারতের সংগ্রহ ছিল ৮৩/৩।










