‘শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমস-২০২৩’
এ তরুণীদের হকিতে খুলনা বিভাগ ১-০ গোলে
চট্টগ্রাম বিভাগকে হারিয়ে স্বর্ণপদক জিতেছে। আজ ঢাকার মওলানা ভাসানি জাতীয় হকি
স্টেডিয়ামে ইভা খাতুন ২৮ মিনিটে ভাগ্য নির্ধারিত একমাত্র গোলটি করেন।
এর আগে স্থান নির্ধারনী ম্যাচে রাজশাহী
বিভাগকে ১-০ গোলে হারিয়ে এ ইভেন্টের ব্রোঞ্জ জিতেছে ঢাকা বিভাগ। ৪৪ মিনিটে একমাত্র
গোল করেন সুবর্ণা আক্তার।
কুস্তিতে আধিপত্য দেখাচ্ছে রংপুর বিভাগ। শেখ
রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে অনুষ্ঠিত সকালে তিন ইভেন্টের মধ্যে দুটি করে
স্বর্ণ ও ব্রোঞ্জ জিতেছে রংপুর বিভাগ। তরুনীদের ৩৬-৪০ ওজন শ্রেণীতে রংপুরের দিপ্তী
রায় স্বর্ণ,
খুলনার সোহেলা খাতুন রুপা এবং চট্টগ্রামের ফাইমুই চিং মারমা ও
রংপুরের বৃষ্টি চক্রবর্তী ব্রোঞ্জ জিতেছেন।
জিমনাস্টিকস
তরুণ পোমেল হর্স ইভেন্টের স্বর্ণ তণুরায় ত্রিপুরার: জাতীয় ক্রীড়া পরিষদ
(এনএসসি) জিমনেসিয়ামে অনুষ্ঠিত এ ইভেন্টে তণুরায়ের স্কোর ১০.৬৫। রুপা জেতা ঢাকা
বিভাগের উ ওয়াইমং মারমার স্কোর ১০.৫৫। ৯.৬৫ স্কোর করে ব্রোঞ্জ জিতেছেন ঢাকা
বিভাগের জীবন ত্রিপুরা।
কাতার পর কুমিতেও স্বর্ণ জিতলেন রুইতুম ম্রো:
কারাতে
ডিসিপ্লিনে ‘ডাবলস’ জিতলেন
রুইতুম ম্রো। চট্টগ্রাম বিভাগের এ কারাতেকা বুধবার একক কাতায় স্বর্ণজয় করেন।
বৃহস্পতিবার কুমি ৫০ কেজি ইভেন্টেও স্বর্ণ জিতেছেন এ কারাতেকা।
১৫০০ মিটারে সেরা আসলাম ও নুপুর: অ্যাথলেটিকসে তরুণদের ১৫০০
মিটারে ময়মনসিংহ বিভাগের আসলাম শিকদার (৪ মিনিট ১৯.৮০ সেকেন্ড) স্বর্ণ, খুলনা
বিভাগের সিয়াম হোসেন (৪ মিনিট ১৯.৯০ সেকেন্ড) রুপা ও ঢাকার শাহাদাত হোসেন (৪ মিনিট
২০.২০ সেকেন্ড) ব্রোঞ্জ জিতেছেন।
তরুণীদের ১৫০০ মিটারে খুলনা বিভাগের নুপুর কর্মকার (৫ মিনিট ২০.৫০ সেকেন্ড) স্বর্ণ, রংপুর বিভাগের সুস্মিতা বর্মণ (৫ মিনিট ৩১.৫৪ সেকেন্ড) রুপা ও খুলনা বিভাগের শায়লা খানম (৫ মিনিট ৩৭.২০ সেকেন্ড) ব্রোঞ্জ জিতেছেন।
তরুণদের লং জাম্পে খুলনা বিভাগের মনিরুল
মোল্লা (৬.৬২ মিটার) স্বর্ণ, খুলনা বিভাগের ইফতে হোসেন ইমু (৬.৬২ মিটার)
রুপা এবং রংপুর বিভাগের আশরাফুল হক (৬.৬০ মিটার) ব্রোঞ্জ জিতেছেন।
তরুণীদের শটপুটে খুলনা বিভাগের জয়ীতা (১০.২৪
মিটার) স্বর্ণ,
রংপুর বিভাগের মারিয়া শেখ জৈতা (১০.২০ মিটার) রুপা এবং চট্টগ্রাম
বিভাগের তানজিনা আক্তার তামান্না (৯.৬৭ মিটার) ব্রোঞ্জ জিতেছেন।
এয়ার রাইফেলের দুই স্বর্ণই
ঢাকার: শুটিংয়ে তরুণ বিভাগে ১০ মিটার এয়ার
রাইফেলে ৩০৩.৯ পয়েন্ট স্কোরে ঢাকার জিদান হোসেন স্বর্ণ, ২৯৪.৮
পয়েন্টে সিলেট সাদমান আজমাইন রাফিদ রুপা এবং ২৯২.৪ স্কোরে ব্রোঞ্জ জেতেন ঢাকার
হৃদয় আহমেদ। তরুণী বিভাগে ৩১০.৯ স্কোরে ঢাকার জাফিরাহ খানম চৌধুরী স্বর্ণ, ৩০৪ স্কোরে একই বিভাগের ফাতেমা আক্তার মিনা রুপা ও ২৯৯ স্কোরে চট্টগ্রামের
মাহদিয়া মাহনুর ব্রোঞ্জপদক জিতে নেন।
বাস্কেটবল ফাইনালে রংপুর-খুলনা: বাস্কেটবল তরুণী বিভাগে
ফাইনালে উঠেছে রংপুর ও খুলনা বিভাগ। আর্মি স্টেডিয়ামের বাস্কেটবল কোর্টে অনুষ্ঠিত
সেমিফাইনালে রংপুর ৪৪-১০ পয়েন্টে ঢাকা বিভাগকে হারিয়েছে।
আরেক সেমিফাইনালে চট্টগ্রামের বিপক্ষে খুলনার জয় ৪০-১৮ পয়েন্টে। শুক্রবার ফাইনালের
মাধ্যমে এ ইভেন্টের স্বর্ণপদক নিষ্পত্তি হবে।
৪১-৪৫ কেজিতে রাজশাহীর সিফাতুল্লাহ স্বর্ণ, খুলনার
আরিফুল ইসলাম রুপা এবং চট্টগ্রামের আমিনুর রহমান ও রংপুরের আকাশ রহমান ব্রোঞ্জ
জিতেছেন। তরুনদের ৪৮ কেজিতে রংপুরের মহেশ্বর চন্দ্র স্বর্ণ, খুলনার
হাসান শিকদার রুপা এবং খুলনার রাকিব ও ঢাকার আরিফুল ইসলাম ব্রোঞ্জ জিতেছেন।










