আন্তর্জাতিক দাবা ফেডারেশন (এফআইডিই)
সম্প্রতি নতুন এক নির্দেশনা জারি করেছে। যাতে বলা হয়েছে, নারীদের দাবা প্রতিযোগিতায়
পুরুষ থেকে নারী হয়েছেন এমন ট্রান্সজেন্ডাররা অংশ নিতে পারবেন না।
সিএনএন এক প্রতিবেদনে জানায়, চলতি মাসের
শুরুতে এফআইডিই’র এক বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছে। যা আগামী ২১ আগস্ট থেকে কার্যকর হবে।
ফেডারেশন বিবৃতিতে জানানো হয়েছে, লিঙ্গ
পরিবর্তনে খেলোয়াড়দের স্ট্যাটাসটাই বদলে যায়। এর মাধ্যমে ভবিষ্যতে কোনো টুর্নামেন্টে
তারা খেলতে পারবে বা পারবে না তা নিয়ন্ত্রিত হয়। এ নিয়ে একটা দ্বিধা-দ্বন্দ্ব তৈরি
হয়েছে। তাই লিঙ্গ পরিবর্তনের সব তথ্য-প্রমাণ যাচাই করে নিশ্চিত হয়ে ক্লিয়ারেন্স দেয়ার
পরই প্রতিযোগীরা খেলায় অংশ নিতে পারবে।
এ বিষয়ে নতুন নীতির ক্ষেত্রে দুই বছরের
মতো সময় লাগতে পারে বলেও জানানো হয়েছে।
দাবা টুর্নামেন্টের বেশির ভাগই উন্মুক্ত
শ্রেণী হিসেবে বিবেচিত হয়। যার মধ্যে কয়েকটি ধাপ অনুসরণ করা হয়ে থাকে। তবে নারীদের
বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপে শুধু নারীরাই অংশ নেয়। এ বিষয়ে পর্যবেক্ষন জানিয়েছে এফআইডিই।
ফেডারেশন আরো বলেছে, যে সব নারীরা লিঙ্গ
পরিবর্তন করে পুরুষ হবেন। তারা আগে যে সব শিরোপা জিতেছেন সেগুলার অধিকারী থাকবেন না
আর।
গভর্নিং বডি বিবৃতিতে জানিয়েছেন, কোনো
খেলোয়াড় লিঙ্গ পরিবর্তন করলে প্রক্রিয়াগুলোকে আরো ভালভাবে সংজ্ঞায়িত করার জন্য নীতিটি
তৈরি করা হয়েছে।










