শুক্রবার নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ছয় উইকেটে হারের ফলে এ বছর বিশ্বকাপে সরাসরি খেলা হচ্ছে না শ্রীলংকার। স্বাগতিক ভারতসহ সাত দল এরই মধ্যে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। অষ্টম দল হিসেবে টিকিট পেতে এখন লড়াইয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও আয়ারল্যান্ড। আর ছিয়ানব্বইয়ের চ্যাম্পিয়ন শ্রীলংকা জুন-জুলাইয়ে জিম্বাবুয়ের মাটিতে বাছাইপর্ব খেলবে। বিবিসি