আগের ম্যাচে আল ইত্তিহাদের কাছে হারের পর ‘মেসি, মেসি’ নামে বিপক্ষ দলের সমর্থকরা চিৎকার করায় রেগে গিয়েছিলেন। এ বার দল জিতলেও রেফারির ওপর চটলেন রোনালদো। ম্যাচের মাঝপথে তাকে তুলে নেওয়াতেও মেজাজ হারালেন।
রোনালদো গোল না পেলেও এদিন জয় পেতে অসুবিধা হয়নি আল নাসরের। মঙ্গলবার রাতে কিংস কাপ অফ চ্যাম্পিয়ন্সে আভার মুখোমুখি হয়েছিল আল নাসর। আভাকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে তারা। ম্যাচের ১০ সেকেন্ডেই গোল করে এগিয়ে যায় আল নাসর। ২০ এবং ৪৯ মিনিটে আরও দুটি গোল করে তারা।
গোটা
ম্যাচেই দাপট দেখা গিয়েছে আল নাসরের। কিন্তু রোনালদো ছিলেন নিষ্প্রভ। বার বার রেফারির
সঙ্গে তর্ক করছিলেন তিনি। রেফারি বিরতির বাঁশি বাজানোর পরে হঠাৎই হতাশায় বলে লাথি মারেন
সিআর সেভেন।
ম্যাচের
তিন মিনিট আগে তাকে তুলে নেন কোচ রুডি গার্সিয়া। সেটাও খুশি করতে পারেনি রোনালদোকে।
হতাশায় মাথা নাড়তে নাড়তে তিনি ডাগআউটে বসে পড়েন।










