কভিড-১৯ হানা
দিয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল-২০২২)। কভিড-১৯ পজিটিভ
হয়েছেন দিল্লি ক্যাপিটালসের এক বিদেশি খেলোয়াড় ও এক সাপোর্ট স্টাফ। এর আগে গত
সপ্তাহে কভিড পজিটিভ হন দলটির ফিজিও প্যাট্রিক ফারহার্ট।
নতুন করে সংক্রমণের কারণে আজ (সোমবার) দলের
মুম্বাই থেকে পুনে যাত্রা বাতিল করেছে দিল্লি। এই পরিস্থিতিতে পুরো দল
কোয়ারেন্টিনে চলে গেছে। আজ ও কাল কভিড টেস্টের পর জানা যাবে সর্বশেষ আপডেট।
এই অবস্থায় পাঞ্জাব কিংস ও দিল্লির ম্যাচ
নিয়ে সংশয় দেখা দিয়েছে। বুধবার পুনেতে ম্যাচটি হওয়ার কথা রয়েছে। পরবর্তী পদক্ষেপ
নিয়ে আইপিএল গভর্নিং বডি ও ভারতীয় ক্রিকেট বোর্ডের মধ্যে এ নিয়ে আলোচনা চলছে।
এবারের আইপিএলে প্রথম কভিড-১৯ পজিটিভ হন দিল্লির ফিজিও ফারহার্ট। ফলে
শনিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে হারের পর প্রতিপক্ষের সঙ্গে হাত
মেলায়নি দিল্লির টিম। কর্তৃপক্ষ আগেই তাদের সামাজিক দূরত্বের বিষয়ে সতর্ক করেছিল।
বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান
এবার দিল্লির হয়ে খেলছেন।










