আগামী ৩ ও ৫ মার্চ ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টি২০ সিরিজ খেলবে বাংলাদেশ। এ সিরিজ সামনে রেখে আজ মাহমুদউল্লাহকে অধিনায়ক করে ১৪ জনের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই দলে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন সদ্য সমাপ্ত বিপিএলে আলো ছড়ানো ব্যাটসমান মুনিম শাহরিয়ার ও ইয়াসির আলী চৌধুরী। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে দল ঘোষণার কথা জানায় বিসিবি।

 

২৩ বছর বয়সী শাহরিয়ার এবারের বিপিএলে রানার্সআপ হওয়া ফরচুন বরিশালের হয়ে ছয় ম্যাচ খেলে ১৫২ স্ট্রাইট রেটে করেছেন ১৭৮ রান। ইয়াসির খুলনা টাইগার্সের হয়ে ১১ ম্যাচে ১৩৯.৪৯ স্ট্রাইক রেটে করেছেন ২১৯ রান।  

 

এর আগে চট্টগ্রামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ ও আফগানিস্তান, যা শুরু হবে ২৩ ফেব্রুয়ারি।

 

টি২০ স্কোয়াড

মাহমুদউল্লাহ (অধিনায়ক), লিটন কুমার দাস, মুনিম শাহরিয়ার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, শেখ মেহেদী হাসান, ইয়াসির আলী চৌধুরী, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, শহীদুল ইসলাম, মোহাম্মদ নাইম শেখ।