জার্মানির বার্লিন অলিম্পিক
স্টেডিয়ামে ইউরো ফাইনালে মুখোমুখি হয়েছে স্পেন ও ইংল্যান্ড। ম্যাচে স্পেন আধিপত্য করলেও
কোনো গোল আয় করে নিতে পারেনি। গোল পায়নি ইংল্যান্ডও।
প্রথমার্ধে ৬৯.২ শতাংশ
বল দখলে রাখেন স্পেনের খেলোয়াড়রা, বাকি ৩০.৮ শতাংশ ছিল ইংলিশদের। প্রথমার্ধে দুই দল
মিলে মাত্র ৮টি শট নিতে সমর্থ হয়। এর মধ্যে স্পেন ৫টি আর ইংল্যান্ড তিনটি শট নিয়েছে।
উভয় দল মাত্র একটি করে শট লক্ষ্যে রাখতে পেরেছে। স্পেন ছয়টি কর্নার আদায় করে নিতে পারলেও
ইংল্যান্ড প্রথমার্ধে মাত্র একটি কর্নার পায়।
স্পেন তিনবারের ইউরোপিয়ান
চ্যাম্পিয়ন। বিপরীতে ইংল্যান্ড কখনই ইউরো জিততে পারেনি। ৫৮ বছর আগে জয় করা বিশ্বকাপই
তাদের একমাত্র বড় শিরোপা।










