সাফ নারী অনূর্ধ্ব ২০ চ্যাম্পিয়নশিপ ফুটবলে আজ সন্ধায় ভুটানের মুখোমুখি
হবে বাংলাদেশ। এই ম্যাচে ড্র করলেই আসরের ফাইনালে উঠবে স্বাগতিক দেশের মেয়েরা। আজ আরেক
ম্যাচে শক্তিশালী ভারতের বিপক্ষে খেলবে নেপাল।
বাংলাদেশ প্রথম ম্যাচে নেপালকে ৩-১ গোলে হারায়। দ্বিতীয় ম্যাচে ভারতের সঙ্গে
ড্র করে শামসুন্নাহারের দল। অন্যদিকে ভারত
প্রথম ম্যাচে ১২-০ গোলে হারায় ভুটানকে। তাই পয়েন্ট টেবিলে ভারতই শীর্ষ স্থানে। গোল
ব্যবধানে পিছিয়ে থাকায় টেবিলের দুইয়ে বাংলাদেশ। ৩ পয়েন্ট নিয়ে নেপালও ফাইনালের রেসে
রয়েছে। তবে বাংলাদেশ নূন্যতম ড্র করলেই চলে। সেক্ষেত্রে নেপালকে ফাইনালে উঠতে হলে হারাতে
হবে ভারতকে।
চার দলের আসরে টেবিলের এক ও দুই নম্বর দল খেলবে ফাইনালে। বৃহস্পতিবার ফাইনাল।










