আইসিসি নারী টি২০ বিশ্বকাপে আজ রোববার চির বৈরি দেশ
পাকিস্তানকে হারাল ভারত। ‘বি’ গ্রুপ ম্যাচে আগে ব্যাটিং করে ৪ উইকেটে ১৪৯ রান
তুলে ভারতকে চ্যালেঞ্জ জানিয়েছিল পাকিস্তান। পরে ভালো বোলিং করে ভারতের কাজটি কঠিন
করে তোলেন পাকিস্তান বোলাররা। যদিও জেমিমা রদ্রিগেজের দুর্দান্ত এক হাফসেঞ্চুরি
শেষ পর্যন্ত ৬ বল বাকি থাকতেই ভারতকে এনে দেয় ৭ উইকেটের জয়।
অধিনায়ক বিসমাহ মারুফ (৫৫ বলে ৬৮)
ও আয়েশা নাসিরের (২৫ বলে ৪৩) ব্যাটে লড়াইয়ের পুঁজি পায় পাকিস্তান। যদিও এই রান দিয়ে
তারা ব্যাটিং শক্তিধর ভারতকে আটকাতে পারেনি।
তারকা ব্যাটার স্মৃতি মান্ধানা
চোটের কারণে এই ম্যাচ খেলেন নি। তাতে জিততে অসুবিধা হয়নি ভারতের। শেষ ২৪ বলে ৪১ ও শেষ
১৮ বলে ২৮ রানের প্রয়োজন ছিল ভারতের। যদিও আইমান আনোয়ারের করা ১৮তম ওভারে টানা তিনটি
বাউন্ডারি মেরে পাকিস্তানের আশা শেষ করে দেন রিচা ঘোষ। জেমিমা ৩৮ বলে ৫৩ ও রিচা ২০
বলে ৩১ রান করে অপরাজিত থাকেন।
আজ রাতে ‘এ’ গ্রুপের ম্যাচে শ্রীলংকার
মুখোমুখি হবে বাংলাদেশ।










