প্রথম লেগে ৩-১ গোলে হেরে যাওয়ায় রিয়াল মাদ্রিদের মাঠে জিতে সেমিফাইনালে ওঠা অনেকটাই অসম্ভব বলে জানিয়েছিলেন চেলসি কোচ টমাস টুখেল। যদিও যেকোনো কিছু ঘটানো সম্ভব বলে তার বিশ্বাস ছিল। এই বিশ্বাসের জোরেই বার্নাব্যুতে নাটকীয়তাকেও হার মানাল চেলসি। নির্ধারিত সময়ের খেলায় স্বাগতিকদের ৩-১ গোলে হারিয়ে দিয়েছে বস্নুজরা। যদিও দুই লেগ মিলে লড়াইটা ৪-৪ গোলে সমতা থাকায় খেলা গড়িয়েছে অতিরিক্ত ৩০ মিনিটে। 

১৫ মিনিটে ম্যাসন মাউন্ট, ৫১ মিনিটে আন্ত্মোনিও রম্নডিগার ও ৭৫ মিনিটে টিমো ভেরনার গোল করে অবিশ্বাস্যভাবেই চেলসিকে এগিয়ে দেন। যদিও শেষ দিকে ম্যাচে ফেরে রিয়াল। ৮০ মিনিটে লুকা মডরিচের পাস থেকে গোল করেন বদলি খেলোয়াড় রদ্রিগো।

অন্য লড়াইয়ে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখকে বিদায় করে দিয়েছে ভিলারিয়াল। প্রথম লেগে ১-০ গোলের জয় পাওয়া স্প্যানিশ ক্লাবটি আজ বায়ার্নের মাঠে ১-১ গোলে ড্র করে। এতে ২-১ গোলের অগ্রগামিতায় সেমিফাইনালের টিকিট পায় তারা।