আফ্রিকা মহাদেশের বাছাইপর্বে চরম নাটকীয় ম্যাচে মোহাম্মদ সালাহর মিসরকে টাইব্রেকারে হারিয়ে কাতার বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল সাদিও মানের সেনেগাল। আজ ডাকারে অনুষ্ঠিত তৃতীয় রাউন্ডের দ্বিতীয় লেগের খেলায় নির্ধারিত সময়ে ১-০ গোলে জয়লাভ করে সেনেগাল। এতে ম্যাচে ১-১ গোলে সমতা আসে। অতিরিক্ত সময়ে কোনো গোল না হলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে, যাতে ৩-১ গোলের জয় তুলে নিয়ে বিশ্বকাপে উত্তীর্ণ হয় সেনেগাল।



শেষ হাসি মানেরই। টাইব্রেকারে মিসরের হয়ে প্রথম শট নিয়ে বারের ওপর দিয়ে মারেন সালাহ। অন্যদিকে তার লিভারপুল সতীর্থ মানে সেনেগালের হয়ে জয়সূচক গোল করেন।


আফ্রিকার আরেক লড়াইয়ে সুপার ঈগল নাইজেরিয়াকে বিদায় করে বিশ্বকাপে যাচ্ছে ঘানা। নাইজেরিয়ার মাঠে দ্বিতীয় লেগের খেলা ১-১ গোলে ড্র হলে অ্যাওয়ে গোলের বিচারে বিশ্বকাপ নিশ্চিত হয় ঘানার। প্রথম লেগ গোলশূন্য ড্র হয়েছিল।