শ্রীলংকায়
চলমান নবম নারী এশিয়া কাপ ক্রিকেটের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ভারত ও পাকিস্তান।
আজ মঙ্গলবার (২৩ জুলাই) ভারত ৮২ রানে নেপালকে ও পাকিস্তান ১০ উইকেটে সংযুক্ত আরব আমিরাতকে
হারিয়ে সেমিফাইনালের টিকিট পায়।
পাকিস্তানের
বিপক্ষে আগে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ১০৩ রান তোলে আরব আমিরাত। জবাবে ১০ উইকেট ও ৩৫
বল হাতে রেখে জয় নিশ্চিত করে পাকিস্তান। ৫৫ বলে ৬২ রানের হার না মানা ইনিংস খেলে ম্যাচসেরা
হয়েছেন পাকিস্তানের গুল ফিরোজা। তিনি দুটি ক্যাচও নেন।
আরেক
ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে ৩ উইকেটে ১৭৮ রান তোলে ভারত। শেফালি ভার্মা ৪৮ বলে ৮১ রান
করেন। এছাড়া দয়ালান হেমলতা ৪২ বলে ৪৭ ও জেমিমা রদ্রিগেজ ১৫ বলে ২৮ রান করেন। ১৭৯ রানের
বিশাল টার্গেট তাড়া করতে নেমে ৯ উইকেটে ৯৬ রান তুলতে সমর্থ হয় নেপালি মেয়েরা।
‘এ’
গ্রুপে টানা তিন জয় পেয়েছে ভারত, পাকিস্তান জিতেছে দুটি ম্যাচ। বুধবার ‘বি’ গ্রুপ থেকে
দুই সেমিফাইনালিস্ট নির্ধারণ হবে।










